ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে প্রথম অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬’। গতকাল বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে এমআইএসটির শিক্ষার্থীভিত্তিক ফর্মুলা স্টুডেন্ট দল ‘এমআইএসটি ব্লিটজ’ এবং বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটির যৌথ উদ্যোগে এটি সম্পন্ন হয়। এতে শিক্ষার্থী, প্রকৌশলী, অটোমোবাইল শিল্পের পেশাজীবী এবং নীতিনির্ধারকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। আরও ছিলেন প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, আয়োজক কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম প্রমুখ।

সামিটে বিশেষজ্ঞদের পরিচালনায় অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের ওপর টেকনিক্যাল সেশন এবং দেশের অটোমোটিভ ও ওইএম খাতের উন্নয়ন সংক্রান্ত ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি, ইন্ডাস্ট্রি প্রফেশনাল ও কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশেষভাবে ফর্মুলা ফিউচার বিজনেস কেস প্রতিযোগিতা, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে প্রথম অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬