ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে রোগীদের প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রানীরবন্দর নশরতপুর বালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মনোয়ার ইসলাম খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নশরতপুর বালাপাড়ায় চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন মনোয়ার।

অভিযোগ রয়েছে, প্রেসক্রিপশন দিতে তিনি ডা. রবিউল ইসলামের প্যাড ব্যবহার করতেন। ডা. রবিউল ইসলাম জানান, তার নাম ও প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়া হলেও কাউকে তিনি এ ধরনের অনুমতি দেননি।

পুলিশ অভিযানের পর মনোয়ারকে আটক করে এবং অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

আপলোড সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬