ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুর সীমান্তে ৬০-৭০ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৬০ থেকে ৭০ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (বিজিবি-২০) আওতাধীন দাউদপুর সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ২৮৯/৫১-এস ও ২৮৯/৫৬-এস সীমানা পিলার থেকে ২০ থেকে ৩০ গজ দূরে ভারতের নিচা গোবিন্দপুর এলাকায় ওই নারী-পুরুষেরা বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন।

দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফ কয়েকজন নারী-পুরুষকে দাউদপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি তা প্রতিহত করে।

স্থানীয় বাসিন্দা মাহাফুজুর রহমান বলেন, “আমাদের জীবন থাকতে ভারতের কোনো মানুষকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে দেব না। প্রয়োজনে গ্রামবাসী লাঠি হাতে সারা রাত সীমান্ত পাহারা দেব।”

দাউদপুর বিজিবি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মাহাবুবুর রহমান জানান, বিজিবির প্রচেষ্টায় বিএসএফ একজনকেও বাংলাদেশে পাঠাতে পারেনি। গ্রামবাসীও বিজিবিকে সহযোগিতা করেছেন এবং তাদের বাধার মুখে ভারত থেকে আসা লোকজন আর এগোতে পারেনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিরামপুর সীমান্তে ৬০-৭০ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধা

আপলোড সময় : ১০:০১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬