শিরোনাম :
সেনাপ্রধানের সরকারি সফর চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায়
- আপলোড সময় : ১১:০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২২২ বার পড়া হয়েছে
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। রবিবার (২৮ জুন) তিনি ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাতের পরিকল্পনা রয়েছে।
























