ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইল থেকে সামরিক সরঞ্জাম কিনছে কাতার ও সৌদি আরব

  • আপলোড সময় : ১০:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

ইসরাইল থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনেছে সৌদি আরব ও কাতার। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-১৫ যুদ্ধবিমানের জন্য কম্পিউটারাইজড ব্যাটল হেলমেট। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এ তথ্য জানিয়েছে।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজপরিবারের ১১টি বিমানের মধ্যে তিনটিতে এলবিটের সি-মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে রক্ষণাবেক্ষণের সময় স্থাপন করা হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তেহরান সফরের সময় তার বিমানে এই সিস্টেম ছিল।

সি-মিউজিক রাডার সিস্টেম ব্যবহার করে ম্যানপ্যাড ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং লেজার রশ্মি দিয়ে প্রতিহত করে। এটি বিভিন্ন বিমানের অংশে স্থাপন করা যায় এবং পরিচালনা করা সহজ। এই সিস্টেমটি ইসরাইলের প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্টের বিমানেও ব্যবহৃত হয়।

২০১৭ সালে কাতারের কাছে মার্কিন এফ-১৫ কিউএ আবাবিল যুদ্ধবিমান বিক্রির চুক্তি অনুযায়ী, ইসরাইলি কোম্পানিগুলো ১৫ থেকে ২৫ কোটি ডলারের উপ-চুক্তি জিতেছে। এতে ১৬০টি জেএইচএমসিএস হেলমেট ও নাইট-ভিশন চশমা অন্তর্ভুক্ত ছিল। সৌদি আরবের কাছে এফ-১৫এসএ বিমান বিক্রির চুক্তির অংশ হিসেবে রিয়াদকে ৪৬২টি হেলমেট ও নাইট-ভিশন চশমা দেওয়া হয়েছিল।

এতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব ও কাতারের মধ্যে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। তবে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করছে বলে খবর প্রকাশিত হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসরাইল থেকে সামরিক সরঞ্জাম কিনছে কাতার ও সৌদি আরব

আপলোড সময় : ১০:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬