ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

  • আপলোড সময় : ১১:৪১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০৬ বার পড়া হয়েছে

জাল শিক্ষক নিবন্ধন সনদ ও সুপারিশপত্র প্রমাণিত হওয়ায় দেশের বিভিন্ন মাদ্রাসায় কর্মরত ১৩ শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। তাদের এমপিও বন্ধের পাশাপাশি, উত্তোলিত বেতন-ভাতার পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার (৩০ জুন) এক অফিস আদেশে এ তথ্য জানায়।

আদেশে বলা হয়, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬’ এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নাম প্রকাশিত ১৩ শিক্ষকের মধ্যে রয়েছেন মো. নুরুজ্জামান (সিরাজগঞ্জ), মো. মাহবুব রশিদ (রংপুর), মো. আব্দুর রহমান (পিরোজপুর), মো. মাসুম বিল্লাহ (পিরোজপুর), মো. হারুনুর রশিদ (কুড়িগ্রাম), করিমা খাতুন (বাগেরহাট), বিশ্বজিৎ সমাদ্দার (সাতক্ষীরা), শহীদুল হক (কুমিল্লা), মো. রোকনুজ্জামান (গাজীপুর), জালাল উদ্দিন (ঢাকা), হাসিনা (গাজীপুর), মো. মাহফুজুর রহমান (গাজীপুর) এবং নাসরিন সুলতানা (নরসিংদী)।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপলোড সময় : ১১:৪১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬