মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের রেল যোগাযোগ ব্যাহত
- আপলোড সময় : ০৪:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার স্থান মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআরবি এই তথ্য জানিয়েছে।
মার্কিন হামলায় রেলপথটি লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় দুটি সেতু ধ্বংস হয়েছে।
ইরানের ইসলামিক রিপাবলিক রেলওয়ের একজন মুখপাত্র আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম তাসনিমকে বলেন, যত দ্রুত সম্ভব এই রুটটি মেরামতের চেষ্টা চলছে। রাজধানী তেহরান এবং উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের মধ্যকার এই রেলপথটি ইরানের সবচেয়ে ব্যস্ত রুট হিসেবে পরিচিত।
এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গত রাতে ইরানে খুব কঠোরভাবে হামলা চালানো হয়েছে এবং সম্ভবত আজ রাতেও হামলা চালানো হবে। তিনি ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন।
ট্রাম্পের হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে।
























