ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর চলাফেরা সীমিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু শারীরিক অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না। বর্তমানে তার হাঁটাচলায় সমস্যা হচ্ছে এবং পা অবশ হয়ে যাওয়ার কারণে তিনি সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন।

রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে তিনি জানান, হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে এবং এজন্য আপাতত বাইরে যাওয়ার পরিকল্পনা নেই।

মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। শারীরিক সমস্যা দেখা দিলে গুলশানের বাসায় নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা নিচ্ছেন।

তিনি জানান, পরীক্ষার প্রয়োজন হলে তাকে সিএমএইচে যেতে হচ্ছে এবং বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় আসার পর একবার সিএমএইচে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সাবেক রাষ্ট্রপতি বলেন, এটি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ওপর নির্ভর করছে এবং চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর চলাফেরা সীমিত

আপলোড সময় : ০৫:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬