শিরোনাম :
আড়াইহাজারে সাজাপ্রপ্ত আসামীসহ ২ জন গ্রেফতার
রফিকুল ইসলাম রানা (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০২:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ৭৮৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মাদক মামলায় ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী তাজুল ইসলাম রাজু (৪৫)সহ অপর একটি মামলার গ্রেফাতারী পরওয়াপানা ভুক্ত আসামী সজীব (২০) কে রোববাবার রাতে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টিআড়াইহাজার থানার এস আই নূর এ আলম নিশ্চিৎ করেছেন।
পুলিশ জানায়, উপজেলার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দী গ্রামের ছানাউল্লাহর ছেলে তাজুল ইসলাম রাজু (৪৫) কে নারায়ণগঞ্জের একটি আদালত একটি মাদক মামলায় ৬ মাসের সাজার আদেশ দেন। এর পর থেকে সে পলাতক ছিল। তা ছাড়া অপর একটি মামলার গ্রেফতারী পরওয়ানা বলে বগাদী গ্রামের ইসমত আলীর ছেলে সজীব (২০) কে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকেকেই তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।























