শিরোনাম :
পারস্পরিক মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ার আহ্বান চিফ হুইপের
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০২:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে।
আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিফ হুইপ উল্লেখ করেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা কোন প্রতিবেশীকে ইগনোর করি না। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বাংলাদেশকে গুরুত্ব দিয়ে যার সঙ্গে যেভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা আমরা করব।’
তিনি আরও বলেন, ‘গত ১৬-১৭ বছর যারা দেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, গুম-খুন করেছে, এমন অনেকেই ভারতে পালিয়ে গেছে। ভারতের কাছে প্রত্যাশা করব কোন অপরাধীকে তারা যেনো আশ্রয় না দেয়।’
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘পারস্পরিক মর্যাদার ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে। তবে নিজের দেশের স্বার্থ বজায় রেখেই হবে।’
















