ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপমৃত্যু মুখরতা: প্রেম ও প্রকৃতির বেদনা

  • আপলোড সময় : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

শরীরকে বলেছি, এ সপ্তাহের ছুটি না নিয়েই বৃহন্নলা যে করুণ বেদনার নীলিমা সাজায় সেখানে যেতে হবে। গন্ধর্বের ছোঁয়া নিতে নিতে প্রাতকুসুমের ভোরে বিদর্ভের মতো মিশে গেছে প্রাণ প্রকৃতি। বিচ্যুতির প্রান্ত বিন্দু শেষে তাদের আড়াল হব।

কতদিন গত হলো ফের—কাম বাসনার মোহে যে প্রেমিক হারায়েছে প্রেম, হারায়েছে কুমারীর শখে গড়া সলাজ বাসনা। আমি তার রক্ত খাব নগরবধূর হাসি হেসে। তাড়নার ক্রোনোলজি যৌনতার রঙে ভেসে মৌন-মিহি আলিঙ্গনে জেগে ওঠে সমাধির ফুল।

যে পুরুষ জেনে গেছে সব উপকবিতার নাম, তার পায়ে নত হব মন্দিরের পূজারির রূপে। নৈকট্যের ব্যথা সব তুলে নেব সাহসী শরীরে। শরীরকে বলেছি, এ সপ্তাহের ছুটি না নিয়েই অবিরত মাধুরীর মতো পরশ্রীকাতর হব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উপমৃত্যু মুখরতা: প্রেম ও প্রকৃতির বেদনা

আপলোড সময় : ০৬:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬