ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্টিক অঞ্চল ও পোল্যান্ডে রাশিয়ার ‘হাইব্রিড হামলা’ আশঙ্কা

  • আপলোড সময় : ০১:২১:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

ন্যাটোর পূর্ব সীমান্তের সদস্য দেশগুলো রাশিয়ার পক্ষ থেকে বাল্টিক অঞ্চল ও পোল্যান্ডে ‘হাইব্রিড হামলা’ চালানোর আশঙ্কা প্রকাশ করেছে। তারা দাবি করেছে, ইউক্রেনকে সমর্থন দেওয়া পশ্চিমা দেশগুলোর ওপর চাপ সৃষ্টি এবং ন্যাটোর ঐক্য যাচাই করতেই মস্কো এই পদক্ষেপ নিতে পারে।

লাটভিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়া সামরিক উসকানিমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে, যা পূর্ণমাত্রার যুদ্ধ নয় বরং সীমিত পরিসরের হামলা হতে পারে। সংস্থাটির মূল্যায়নে বলা হয়েছে, রাশিয়া বর্তমানে দ্বিতীয় একটি যুদ্ধফ্রন্ট খোলার সক্ষমতা রাখে না।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক গদান্সকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তভুক্ত দেশগুলোর শীর্ষ সম্মেলন শেষে বলেন, বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল এবং উত্তেজনা বাড়তে পারে। তিনি ঝুঁকিতে থাকা দেশগুলোর সমন্বিত প্রস্তুতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পশ্চিমা সূত্রের মতে, ইউক্রেনে রাশিয়ার অগ্রযাত্রা থেমে যাওয়ায় ক্রেমলিন বিকল্প কৌশল খুঁজতে পারে। চ্যাথাম হাউসের রাশিয়া বিশেষজ্ঞ কিয়ার জাইলস বলেন, মস্কো অন্য অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে।

সম্প্রতি ইউক্রেন ২ হাজার কিলোমিটার দূরের রুশ ভূখণ্ডে ড্রোন হামলার সক্ষমতা দেখিয়েছে। গত সপ্তাহে ২০০টি ড্রোন মস্কোর বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। তবে সম্ভাব্য ‘হাইব্রিড হামলার’ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাল্টিক অঞ্চল ও পোল্যান্ডে রাশিয়ার ‘হাইব্রিড হামলা’ আশঙ্কা

আপলোড সময় : ০১:২১:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬