ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ

  • আপলোড সময় : ০৫:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠান ও দাফন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ইরানের কর্মকর্তারা আশা করছেন, শোকানুষ্ঠান ও দাফনে অংশ নিতে প্রায় দুই কোটি মানুষ সমাগম হবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক আল জাজিরা জানায়, আগামী ৪ জুলাই রাজধানী তেহরান এবং ধর্মীয় শহর কোমে শোকানুষ্ঠান শুরু হবে। পরে ৯ জুলাই খামেনির জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হবে।

শোকানুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এছাড়া, ইরাকের কারবালার একটি শিয়া পবিত্র স্থানে পৃথক শোকানুষ্ঠানের পরিকল্পনা রয়েছে, তবে এ বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ৮৬ বছর বয়সী আলি খামেনি গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিহত হন। তার দাফন নিরাপত্তাজনিত কারণে কয়েক দফা পিছিয়ে দেয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ

আপলোড সময় : ০৫:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬