ইরানের সতর্কতা: যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় সহযোগিতা না করতে প্রতিবেশীদের আহ্বান
- আপলোড সময় : ০৭:৫৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় সহযোগিতা না করতে প্রতিবেশীদের সতর্ক করেছে ইরান। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা খোশচেশম দাবি করেছেন, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালাতে তাদের ভূখণ্ড ব্যবহার করে, তাহলে তা যুদ্ধবিরতি চুক্তির পরিপন্থি হবে।
তিনি আল জাজিরাকে বলেন, ‘পার্সি উপসাগর-সংলগ্ন দেশগুলোকে আমরা সময় এবং সুযোগ দিয়েছি, যাতে তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করে। কিন্তু বর্তমানে এসব দেশে এক ডজনের বেশি মার্কিন ট্যাংকার বিমান রয়েছে।’
মোস্তফা খোশচেশম আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র কিছু বিমানঘাঁটির রানওয়ে পুনর্নির্মাণ করছে, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তিনি বলেন, ‘যুদ্ধ-পরবর্তী একটি যুদ্ধবিরতি চুক্তির কথা বলছি। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবেই চুক্তি লঙ্ঘন করেছে।’
তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালির একটি অংশ নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে বলেও জানান।

























