ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় ভিসা পেয়েছেন মাত্র ৪৫ বাংলাদেশি, ৮৪ শতাংশ আবেদন বাতিল

  • আপলোড সময় : ০৩:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ দেখতে কানাডা যাওয়ার স্বপ্নে থাকা বাংলাদেশি দর্শকদের জন্য হতাশাজনক খবর এসেছে। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) প্রকাশিত তথ্যে জানা গেছে, বাংলাদেশ থেকে মোট ২৮৫ জন ফুটবল অনুরাগী ভিসার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে মাত্র ৪৫ জনের আবেদন অনুমোদন পেয়েছে। অর্থাৎ, ২৪০ জনের আবেদন বাতিল হয়েছে, যা প্রায় ৮৪ শতাংশ।

বিশ্বজুড়ে হাজার হাজার ফুটবল ভক্ত কানাডায় ভ্রমণের জন্য আবেদন করেছিলেন, তবে তাদের অর্ধেকেরও বেশি দর্শক প্রবেশের অনুমতি পাননি। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে আইআরসিসি জানায়, ১৬০টিরও বেশি দেশ থেকে প্রায় ১৭ হাজার আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মাত্র ৪১ শতাংশকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ঘানা থেকে ১ হাজার ৭২৫টি আবেদন প্রক্রিয়াজাত করা হলেও, মাত্র ১১ শতাংশ অনুমোদন পেয়েছে। অন্যদিকে, কলম্বিয়া থেকে ১ হাজার ৬৩০টি আবেদনের মধ্যে ৬৯ শতাংশ অনুমোদন পেয়েছে, যদিও তাদের কোনো ম্যাচ কানাডায় নেই।

কানাডায় প্রবেশের জন্য সাধারণত টেম্পোরারি রেসিডেন্ট ভিসা (টিআরভি) অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) প্রয়োজন। যেসব দেশের নাগরিকদের জন্য অনলাইনভিত্তিক ইটিএ যথেষ্ট, তাদের আবেদনের ৯৬ শতাংশই অনুমোদিত হয়েছে। তবে বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের নিয়মিত ভিসা নিতে হয়, তাদের ক্ষেত্রে অনুমোদনের হার ছিল মাত্র ৩২ শতাংশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কানাডায় ভিসা পেয়েছেন মাত্র ৪৫ বাংলাদেশি, ৮৪ শতাংশ আবেদন বাতিল

আপলোড সময় : ০৩:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬