ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে: আব্বাস আরাঘচি

  • আপলোড সময় : ০৪:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২১৪ বার পড়া হয়েছে

আগামী ৩০ দিন হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা ইরানের হাতে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার (২৮ জুন) ইরাক সফরকালে তিনি এই ঘোষণা দেন।

আরাঘচি বলেন, ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি ইরানের ওপর চাপানো যুদ্ধের ফলাফল এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন।

তিনি আরও জানান, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে এবং সমস্ত বাধা দূর হলে এই জলপথের পূর্ণ ধারণক্ষমতা পুনরুদ্ধার করা হবে।

নতুন উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আরাঘচি বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর বর্তায় এবং অন্য কোনো পক্ষের ভূমিকা নেই। সমঝোতা স্মারকে এটি স্পষ্ট করা হয়েছে যে, যেকোনো হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও খারাপ করবে এবং প্রণালিটি পুনরায় খোলার প্রক্রিয়াকে বিলম্বিত করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে: আব্বাস আরাঘচি

আপলোড সময় : ০৪:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬