ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ০৩:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, "জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।" প্রধানমন্ত্রী বাজেটকে জীবনবান্ধব উল্লেখ করে বলেন, এর লক্ষ্য হলো সাধারণ মানুষের অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী আরও জানান, এবারের বাজেটের তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে: দরিদ্র ও ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের চাকা সচল করা।

তিনি বলেন, "পদ্মা ব্যারেজ নির্মাণের মাধ্যমে বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের কাছে পানি সরবরাহ করা হবে।" এর আগে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বাজেটের ওপর বক্তব্য দেন। পরে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী থেকে ২০ কোটি টাকার মঞ্জুরি বরাদ্দের কথা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৩:০০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬