ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ভিসা আবেদন শুরু, ঢাকায় দীর্ঘ লাইন

  • আপলোড সময় : ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) থেকে আবেদন জমা নেওয়া হচ্ছে।

প্রথম দিনে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে দীর্ঘ লাইন দেখা গেছে, যা ভিসা চালুর প্রতি মানুষের উচ্ছ্বাসকে নির্দেশ করে।

গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণে ভারত নিয়মিত ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছিল। এরপর জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।

নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর এই অচলাবস্থা কাটল। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে এই সেবা চালু হয়েছে এবং অন্যান্য শহরেও এটি পর্যায়ক্রমে চালু হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতীয় ভিসা আবেদন শুরু, ঢাকায় দীর্ঘ লাইন

আপলোড সময় : ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬