ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাশ্রয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা সোমবার (২৯ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের CEO ইওহান হেনড্রিক মার্টিনাস বাস উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহদাৎ হোসেন বৈঠকের বিষয়টি জানান। তিনি বলেন, বৈঠকে ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায়। তিনি ইন্টারনেটের মূল্য কমানোর বিষয়টিও বিবেচনা করার অনুরোধ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাশ্রয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপলোড সময় : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬