ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পারসার অভিযোগ: পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার গুরুতর অভিযোগ

  • আপলোড সময় : ০৩:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গত সাত মাস ধরে নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। প্রযোজনা দলের আরও অনেক সদস্যও তাদের পাওনা বুঝে পাননি।

পারসা লেখেন, তিনি যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক পরিশোধে গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছেন। যদিও কিছু টাকা পেয়েছেন, তবে পুরো পারিশ্রমিক এখনও পাননি। তিনি বিশেষভাবে উদ্বিগ্ন প্রোডাকশন বয় ও নতুন শিল্পীদের নিয়ে, যারা তাদের প্রাপ্য অর্থ না পাওয়াকে দুঃখজনক মনে করেন।

তিনি সতর্ক করে বলেন, কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া উচিত এবং সব আর্থিক চুক্তি লিখিতভাবে নিশ্চিত করতে হবে। শিল্পাঙ্গনে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের চর্চা হওয়া প্রয়োজন।

পারসা জানান, তিনি ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ ওয়েব কনটেন্টে গত বছরের ডিসেম্বর-জানুয়ারিতে কাজ করেছিলেন। পরিচালক ১৬ জুন তাকে আশ্বস্ত করেছিলেন যে ২৮ জুন সব বকেয়া পরিশোধ করবেন, কিন্তু নির্ধারিত দিনেও সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। বিষয়টি তিনি অভিনয় সংঘকে মৌখিকভাবে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পারসার অভিযোগ: পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়ার গুরুতর অভিযোগ

আপলোড সময় : ০৩:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬