ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য ‘স্পার্ক’ ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্মের উদ্বোধন

  • আপলোড সময় : ০১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে ক্ষমতায়নের উদ্দেশ্যে ‘স্পার্ক’ নামে একটি বৈশ্বিক ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে গ্রামীণ কমিউনিকেশনস ও জাপানের উইক কো. লিমিটেড। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৮ জুন) সাভারের জিরারবোতে সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এর দ্বিতীয় দিনের সাইডলাইনে এ চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জাপানের উইক কোং লিমিটেডের প্রতিনিধি পরিচালক ইয়োশিকানে নাকামিচি এবং গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ মাহমুদ।

এই যৌথ উদ্যোগের লক্ষ্য হলো সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে একটি সহযোগিতামূলক ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা, যা মানুষকে সংযুক্ত করবে এবং নতুন সুযোগ সৃষ্টি করবে। স্পার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমে যুক্ত করা হবে, যা দক্ষতাভিত্তিক আয় ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ সৃষ্টি করবে।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনূস সেন্টারের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস, গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, গ্রামীণ কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আসির আহমেদ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশিদের জন্য ‘স্পার্ক’ ডিজিটাল সামাজিক ব্যবসা প্ল্যাটফর্মের উদ্বোধন

আপলোড সময় : ০১:৪১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬