ঢাকা ১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উল্লাস, ব্রাজিলের ম্যাচের আগে শোভাযাত্রা

  • আপলোড সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২১০ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ উপলক্ষে কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। সমর্থকরা তাদের প্রিয় দলের পতাকা ছাদে ও বাড়িতে টাঙিয়ে উল্লাস প্রকাশ করছেন। এ উপলক্ষে কুষ্টিয়ায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

ব্রাজিলের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি ঘিরে প্রজেক্টর বসানোর পরিকল্পনা রয়েছে। সমর্থকরা রিকশা ও ট্রাক নিয়ে শহর প্রদক্ষিণ করছেন। সোমবার (২৯ জুন) রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শোভাযাত্রাটি কোর্টপাড়াস্থ গোশালা মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। সমর্থকরা ব্যানার, ফেস্টুন ও জাপানি ফুটবল দলের জার্সি পরে উল্লাস করছেন। এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করছেন কুষ্টিয়ার চিকিৎসক অধ্যাপক ডা. এসএম মুস্তানজিদ।

তিনি বলেন, "আমি জাপান টিমের দারুণ ভক্ত। ঐতিহাসিকভাবে জাপান বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু।" তিনি জানান, রাতের ম্যাচটি একসঙ্গে উপভোগ করার জন্য আয়োজন করা হয়েছে এবং জাপান টিমের সাফল্য কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুষ্টিয়ায় জাপান সমর্থকদের উল্লাস, ব্রাজিলের ম্যাচের আগে শোভাযাত্রা

আপলোড সময় : ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬