ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ৩০ জুন রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১৫-এর একটি দল পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

মিজানুর রহমান (৩৯) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আইয়াবুল ইসলামের ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারার একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা পেয়েছিলেন।

মিজানুর রহমান সাজা ঘোষণার পর থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উখিয়ায় এক বছরের সাজাপ্রাপ্ত মাদক আসামি গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬