ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আনিস আলমগীরসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি গত ৪ জুলাই রাতে ‘রাষ্ট্র সংলাপ’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেনের পক্ষ থেকে করা হয়। অভিযোগে বলা হয়েছে, তারা জুলাই আন্দোলনকে কটাক্ষ ও হুমকি দিয়েছেন।

অভিযোগে উল্লেখিত অন্যান্য ব্যক্তিরা হলেন আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল ও অভিনেত্রী তুষ্টি। অভিযোগে দাবি করা হয়েছে যে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে আন্দোলন ও এর অংশগ্রহণকারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

শাহবাগ থানার অফিসার শহিদুল ইসলাম জানান, অভিযোগটি এখনও মামলা হিসেবে রেকর্ড হয়নি এবং উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করবেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে তাদের বক্তব্য ও ভিডিও নজরে আসে।

অভিযোগকারী মিল্লাত হোসেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাংবাদিক আনিস আলমগীরসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের

আপলোড সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬