ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • আপলোড সময় : ০১:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২২৯ বার পড়া হয়েছে

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২৬ জুন) কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি বলেন, সীমান্তে নিহতদের ধর্মীয় পরিচয় নেই, তারা বাংলাদেশী। এই অসহায় মানুষগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সরকারের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, ‘সীমান্তে যখন একের পর এক হত্যাকাণ্ড চলছে, তখন সরকার নীরব ভূমিকায় রয়েছে।’

প্রতিবাদ সভার আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা কুলাউড়ায় নিহত মুজিব আলীর কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সভায় সংগঠনের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাসসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে বিজিবিকে কঠোর হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপলোড সময় : ০১:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬