ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সূত্রাপুরে তাজিয়া মিছিলে যুবক হত্যার রহস্য ১২ ঘণ্টায় উদঘাটন, চারজন গ্রেফতার

  • আপলোড সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২১২ বার পড়া হয়েছে

রাজধানীর সূত্রাপুর এলাকায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সংঘটিত যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ। শনিবার (২৬ জুন) রাত ১:১০ থেকে ভোর ৭:০০ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

২৬ জুন বিকাল ৪টায় বিবিকা রওজা ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি বাংলাবাজার অতিক্রম করার সময় বিকেল ৪:৪৫ মিনিটে পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় অজ্ঞাত যুবক মোঃ জাকির হোসেন (৩১) কে মারধর ও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ভিক্টিম ও হামলাকারীদের চিহ্নিত করে। জাকির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। এ ঘটনায় তার বড় ভাই অজ্ঞাত ১৪/১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো মোঃ রাশেদ (২০) এবং তিনজন শিশু। তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি চাপাতি ও ঘটনার সময় পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হামলার সূত্রপাত হয় তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের সনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সূত্রাপুরে তাজিয়া মিছিলে যুবক হত্যার রহস্য ১২ ঘণ্টায় উদঘাটন, চারজন গ্রেফতার

আপলোড সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬