ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাহফুজ আলমের ফেসবুক পোস্টে ঐক্যের আহ্বান, বলির পাঁঠা হওয়ার সতর্কতা

  • আপলোড সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২২৬ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুরে তিনি ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

পোস্টে তিনি নিজেকে সম্ভাব্য ‘প্রথম বলির পাঁঠা’ হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে, পরবর্তীতে আরও অনেকে লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। তিনি লেখেন, “আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে।”

মাহফুজ আলম বলেন, “শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন এবং সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার লক্ষ্যে কাজ করুন।”

তিনি জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের একটি উদ্ধৃতি উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে, ‘সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।’ পাশাপাশি ফরাসি দার্শনিক রেনে জিরারের বই পড়ার পরামর্শও দেন। তবে তিনি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি।

মাহফুজ আলমের ফেসবুক পোস্টে ঐক্যের আহ্বান, বলির পাঁঠা হওয়ার সতর্কতা

আপলোড সময় : ০১:৩৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬