ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পদে বহাল চরমোনাই পীর

  • আপলোড সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২১৬ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা পরিষদ ও মজলিসে আমেলা পুনর্গঠন করেছে। এতে আমির পদে বহাল থাকছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। শনিবার (২৭ জুন) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সভায় এই কমিটি পুনর্গঠন করা হয়।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন কমিটির মহাসচিব হয়েছেন গাজী আতাউর রহমান, যিনি এর আগে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বর্তমান মহাসচিব ইউনুছ আহমাদকে নতুন কমিটিতে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

নতুন প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ১১ জন। তারা হলেন- সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, আবদুল আউয়াল, আবদুল হক আজাদ, ইউনুছ আহমাদ, মো. গিয়াসউদ্দিন খান, আশরাফ আলী আকন, নেয়ামতুল্লাহ আল ফরিদী, মাহবুবুর রহমান ও গাজী আতাউর রহমান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পদে বহাল চরমোনাই পীর

আপলোড সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬