ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিজিএ’র নতুন সভাপতি মোহাম্মদ ইউনুছ, সম্পাদক সিফাত আহমেদ চৌধুরী

  • আপলোড সময় : ০৬:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬–২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ জুন) নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভাপতি এবং এবিএন ফরমুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তারা আগামী দুই বছর অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দেবেন।

সহ-সভাপতি পদে ড. আফশান আনিস, যুগ্ম সম্পাদক পদে মো. মুসা এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল কবির নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম, মো. শাখাওয়াত হোসেন সোহেল, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.), বশির আহমেদ, আবুল কালাম আজাদ, মো. দুলাল হোসেন, শহীদ, মো. ইসমাইল হোসেন, মো. সজিব আলী এবং নাদিম হোসেন।

বিপিজিএ নির্বাচন কমিশন সকল প্রার্থী, ভোটার এবং সদস্যদের একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে। নবনির্বাচিত নির্বাহী কমিটি পেশাদার গলফের প্রসার ও তরুণ প্রতিভা বিকাশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিপিজিএ’র নতুন সভাপতি মোহাম্মদ ইউনুছ, সম্পাদক সিফাত আহমেদ চৌধুরী

আপলোড সময় : ০৬:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬