ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের আগৈলঝাড়ায় রাস্তার কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ০৭:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২১৫ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে তালবাড়ি রাস্তাটির উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃষ্টির পরে কার্পেটিংয়ের কাজ করার সময় স্থানীয়রা প্রতিবাদ করলেও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন কর্ণপাত করেনি।

স্থানীয় এলজিইডি বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের উপস্থিতিতে ৫৪০ মিটার দীর্ঘ মাহিলাড়া-আম্বুলা-ছয়গ্রাম-পয়সারহাট’র বাগধা ইউনিয়নের তালবাড়ি রাস্তাটি ২০২৫ সালের অক্টোবর মাসে ২৪ লাখ ৫৯ হাজার ৮শ টাকায় সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়। বাবুগঞ্জ উপজেলার মো. আসাদুজ্জামান’র মেসার্স সরদার ট্রেডিং ঠিকাদার হিসেবে কাজ পায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কাজের সময় রাস্তাটি পরিষ্কার করা হয়নি এবং বিটুমিনের পরিমাণও কম দেওয়া হয়েছে। স্থানীয় আলমগীর মোল্লা ও শফিকুল ইসলাম জানান, কাজের মান নিয়ে প্রশ্ন করলে ঠিকাদারের লোকজন তাদের হুমকি দেন।

দলিল লেখক জাকির মোল্লা বলেন, ‘বৃষ্টির সময় ঢালাইয়ের মাল আসলেও প্রকৌশলী অফিসের নির্দেশে কাজ করতে বাধ্য হয়েছিলাম।’ ভ্যান চালক রবিউল ইসলাম মন্তব্য করেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ভালো হলে রাস্তার কাজও ভালো হতো।’

এ ব্যাপারে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, বরিশাল এলজিইডি বিভাগের কর্মকর্তারা অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেবেন এবং কাজের বিল এখনও দেওয়া হয়নি। পুনরায় কাজ না হলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বরিশালের আগৈলঝাড়ায় রাস্তার কার্পেটিংয়ে অনিয়মের অভিযোগ

আপলোড সময় : ০৭:৩৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬