ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক বোমা অর্জন ছাড়া বিকল্প নেই: আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের দাবি

  • আপলোড সময় : ১০:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

পরিবর্তিত বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দেশের বিরুদ্ধে সামরিক হুমকি দূর করতে ইরানের পারমাণবিক বোমা অর্জন করা ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদমাধ্যম ফার্স নিউজ।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে ফার্স নিউজ দাবি করে, ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করা জরুরি। তাদের মতে, এ ধরনের সক্ষমতা দেশটিকে প্রয়োজনীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা দেবে, যা অন্যান্য বিরোধ ও সংকট আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ সৃষ্টি করবে।

প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা অর্জনের পরই ইরান আন্তর্জাতিক আলোচনায় “সঠিক অবস্থান” থেকে অংশ নিতে পারবে। সামরিক হুমকিমুক্ত পরিবেশ নিশ্চিত হলে কূটনৈতিক আলোচনা আরও কার্যকর হতে পারে বলেও উল্লেখ করা হয়।

ফার্স নিউজ আরও দাবি করে, পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে, যা ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের পরিধি ও তীব্রতা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। তবে, এই মন্তব্য ইরান সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের পারমাণবিক বোমা অর্জন ছাড়া বিকল্প নেই: আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদমাধ্যমের দাবি

আপলোড সময় : ১০:১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬