ইউরোপে তীব্র তাপপ্রবাহে ১৩০০ জনের মৃত্যু
- আপলোড সময় : ১০:৩৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ইউরোপে গ্রীষ্মের শুরুতেই নজিরবিহীন তাপপ্রবাহ দেখা দিয়েছে, যার ফলে শত শত মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানিয়েছেন, ২১ জুন থেকে ইউরোপের এই উচ্চ তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত ১ হাজার ৩০০টির বেশি অতিরিক্ত মৃত্যু রেকর্ড হয়েছে।
রোববার মহাদেশটির বিভিন্ন দেশে তাপমাত্রা আবারও রেকর্ড ভেঙেছে। জার্মানির পূর্বাঞ্চলে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস, পোল্যান্ডের সলুবিসে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং চেক প্রজাতন্ত্রের ডোকসানিতে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বুধবার থেকে দেশটিতে প্রায় এক হাজার বাড়তি মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই ৬৫ বছরের বেশি বয়সী মানুষের। তেদরোস আধানোম সতর্ক করে বলেছেন, ইউরোপ দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনই এর জন্য দায়ী।
তিনি বলেন, “এমন তাপপ্রবাহ এখন প্রায় প্রতিবছরই ঘটছে,” এবং ইউরোপের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্কুলগুলো এই তাপমাত্রার উপযোগী করে তৈরি করা হয়নি।



















