ভারত সীমান্তে ৩.২ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশে পূর্বে ৪.৪ মাত্রার ভূমিকম্প
- আপলোড সময় : ১০:২৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মিয়ানমার–ভারত সীমান্তে ৩.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে আঘাত হানার সময় এর উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, গভীরতা ১০ কিলোমিটার। কেন্দ্রস্থল ভারতের ডিব্রুগড় শহরের ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহরের ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে অবস্থিত।
এদিকে, একই রাতে মিয়ানমার–বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪.৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। বাংলাদেশ সময় রাত ৯টা ৫৩ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, গভীরতা ৪৯ কিলোমিটার। কেন্দ্র ছিল চট্টগ্রাম থেকে ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।
দুটি ভূমিকম্পের ক্ষেত্রেই এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।



















