ঢাকা ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উগান্ডায় সেনাপ্রধানের নির্দেশে বন্ধ ৩ টিভি ও সংবাদপত্র

  • আপলোড সময় : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা দেশের তিনটি শীর্ষ সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, স্বাধীন গণমাধ্যমে তাঁর বিশ্বাস নেই এবং গণমাধ্যমকে বিপ্লবের ক্যাডারদের নির্দেশনা অনুযায়ী চলতে হবে।

কাম্পালার প্রধান কার্যালয়ের বাইরে সশস্ত্র সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এনটিভি ও স্পার্ক টিভির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। এই গণমাধ্যমগুলো নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন। বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, জেনারেল কাইনেরুগাবা তাঁর বাবার নেতৃত্বাধীন শাসনব্যবস্থার প্রধান মুখ।

৮১ বছর বয়সী প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি প্রায় ৪০ বছর ধরে ক্ষমতায় আছেন। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে তিনি সপ্তম মেয়াদে জয়ী হন। জেনারেল কাইনেরুগাবা এক্স-এ জানান, তাঁর পিতা তাঁকে গণমাধ্যম বন্ধের ক্ষমতা দিয়েছেন।

ডেইলি মনিটর জানিয়েছে, রোববার ভোররাতে তাদের ও সহযোগী গণমাধ্যমগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়। কর্মীদের অফিসে প্রবেশ বা বের হতে দেওয়া হয়নি। উগান্ডার ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্তকে সংবিধানের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

বর্তমানে নির্বাসনে থাকা বিরোধীদলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ববি ওয়াইন বলেন, জেনারেল কাইনেরুগাবা দেশের স্বাধীন কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করার পদক্ষেপ নিয়েছেন। জাতিসংঘ বলেছে, নির্বাচনের সময় রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন ও ভীতি প্রদর্শনের পরিবেশ ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উগান্ডায় সেনাপ্রধানের নির্দেশে বন্ধ ৩ টিভি ও সংবাদপত্র

আপলোড সময় : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬