ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা উন্নয়নে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেবেন না স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধী ছাড়া দলীয় বিবেচনায় পুলিশ কাউকে গ্রেফতার করছে না। মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঐতিহাসিক সাফল্য এসেছে। খুন, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের তথ্য সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে। তিনি বলেন, আগে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করতে পারতেন না, কিন্তু এখন সহজেই মামলা করতে পারছেন।

তিনি উল্লেখ করেন, ধর্ষণের ক্ষেত্রে পুলিশ ডিপার্টমেন্টের কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। রামিষা হত্যার বিচার ১৫ থেকে ১৭ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে, যা বাংলাদেশের রেকর্ড। তনু হত্যার আসামিকে ডিএনএ রিপোর্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, যা দীর্ঘ ১৫ বা ১৭ বছরের রেকর্ড ভঙ্গ করেছে।

এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে স্বয়ংসম্পূর্ণ ডিপার্টমেন্ট হিসেবে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিদফতরের জন্য আধুনিক পরীক্ষাগার, ডগ স্কোয়াড এবং প্রযুক্তিনির্ভর সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কর্মকর্তাদের নিরাপত্তা ও আধুনিক সরঞ্জাম দেওয়া হবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আইন-শৃঙ্খলা উন্নয়নে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেবেন না স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৪:৪৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬