ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা মহাপরিকল্পনায় অন্য দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে জনগণের স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে, এতে অন্য কোনো দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘তিস্তা পাড়ের মানুষের সংকট অত্যন্ত গভীর। বর্ষায় নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির অভাব উত্তরাঞ্চলের মানুষকে চরম সংকটে ফেলে। তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ নদী শাসন, ড্রেজিং এবং পানি সংরক্ষণ করা।’

প্রকল্পের ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, ‘বাংলাদেশ সার্বভৌম দেশ হিসেবে জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে। আমাদের উন্নয়নমূলক পদক্ষেপে অন্য কোনো দেশের কনসার্ন হওয়ার কারণ দেখি না। আমরা যেকোনো দেশের সঙ্গে স্বার্থ রক্ষা করেই কাজ করব।’

তিনি আরও বলেন, ‘এই প্রকল্পের অর্থ এই নয় যে বাংলাদেশ নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করা ছেড়ে দিচ্ছে। আমরা তিস্তা ও গঙ্গাসহ ৫৩টি নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তিস্তা মহাপরিকল্পনায় অন্য দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

আপলোড সময় : ০৩:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬