ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গরুর মাংস রান্না করায় উত্তরপ্রদেশে তিন নারী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্না করায় তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, বুধবার পুলিশ একটি বাড়িতে গরুর মাংস রান্নার খবর পেয়ে সেখানে অভিযান চালায়।

পুলিশের দাবি, অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যায় এবং তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। ওই বাড়ি থেকে এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা গরুর মাংস উদ্ধার করা হয়।

পুলিশের এসপি অভিষেক সিং জানিয়েছেন, গ্রেপ্তারকৃত নারীরা জিজ্ঞাসাবাদে জানান, মাংসগুলো গরুর এবং রাজ্যের বাইরে থেকে পরিবারের অন্য সদস্য এটি এনেছেন। মাংসগুলো ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এই তিন নারীর স্বামী ও এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গরুর মাংস রান্না করায় উত্তরপ্রদেশে তিন নারী গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬