ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে একদিনে দুই ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

  • আপলোড সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে এক পরিবারের জন্য রোববার (২৮ জুন) ছিল শোকের দিন। বড় ভাই শাহিনের জানাজা শেষে তাকে দাফন করার পর, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ছোট ভাই আলমগীর হোসেনের মৃত্যুতে আবারও শোক নেমে আসে।

জানা যায়, হাজীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী শাহিন ভোরে মারা যান। তার জানাজা জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর পর রাত ১০টা ৫০ মিনিটে মারা যান আলমগীর, যিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকা থেকে বাড়িতে ফেরার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহিন ছিলেন চার ভাইয়ের মধ্যে সবার বড় এবং আলমগীর ছিলেন মেঝো। তাদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় ব্যবসায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, ‘একই দিনে পরিবারের দুই সহোদরকে হারানোর মতো মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুবই বিরল। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হাজীগঞ্জে একদিনে দুই ভাইয়ের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

আপলোড সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬