শিরোনাম :
আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
- আপলোড সময় : ১২:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হলে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থী হতে কোনো বাধা থাকবে না। মঙ্গলবার (৩০ জুন) আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, একজন ব্যক্তির অযোগ্যতা সারাজীবন থাকবে না। যদি আসলাম চৌধুরী পুনর্নির্বাচনে যোগ্যতা অর্জন করেন, তাহলে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
এর আগে, ঋণ খেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল, যার ফলস্বরূপ আজ সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করে।
























