ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি সরকারের বিরুদ্ধে সেনা নিহতের তথ্য গোপনের অভিযোগ

  • আপলোড সময় : ০১:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ২০৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাতে ভারতীয় বাহিনীর নিহত সদস্যদের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। প্রায় তেরো মাস আগে সংঘটিত ওই লড়াইয়ে ভারতের ছয়জন সেনা সদস্য নিহত হওয়ার খবর সম্প্রতি প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কংগ্রেস এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। কংগ্রেসের অভিযোগ, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনব্যাপী চলা সংঘাতে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করা হয়, যেখানে পাঁচজন সেনা এবং একজন বিমান বাহিনীর সদস্য নিহত হন।

বিরোধী দলটির মতে, সরকার এই তথ্য সংসদ ও জনগণের কাছে গোপন রেখেছিল, ফলে নিহতদের রাষ্ট্রীয় সম্মান থেকে বঞ্চিত করা হয়েছে। নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের প্রাক্তন সেনা বিষয়ক বিভাগের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনুমা আচার্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন।

অনুমা আচার্য বলেন, পূর্ববর্তী সরকারগুলো সেনাদের বীরত্বকে সম্মান জানিয়েছে, কিন্তু বর্তমান সরকার রাজনৈতিক উদ্দেশ্যে সশস্ত্র বাহিনীকে ব্যবহার করছে। কর্নেল রোহিত চৌধুরী অভিযোগ করেন, প্রতিরক্ষামন্ত্রী সংসদে মিথ্যা বক্তব্য দিলে সরকারি দলের এমপিরা হাততালি দেন, যা শহীদদের জন্য অপমানজনক। তিনি প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার ভঙ্গের প্রস্তাব আনার ঘোষণা দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোদি সরকারের বিরুদ্ধে সেনা নিহতের তথ্য গোপনের অভিযোগ

আপলোড সময় : ০১:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬