মহেশখালীতে ক্ষুদ্র কৃষকদের জন্য বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
- আপলোড সময় : ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
মহেশখালী, ১লা জুলাই: মহেশখালীতে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার জানান, এই কর্মসূচির আওতায় ১০৫০ জন কৃষককে জনপ্রতি ৫টি নারিকেল চারা, ৫টি বাঁশের খুটি এবং ২৫ কেজি গোবর সার দেওয়া হয়েছে। এছাড়া ১৫০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


























