ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • আপলোড সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১ জুলাই) দুপুরে পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসষ্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এর উদ্দেশ্য ছিল জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনা।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টংঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়কের একটি বড় অংশ দখল থাকায় পথচারীদের হাঁটার সুযোগ ছিল না। ফলে তারা মূল সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছিলেন, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি ছিল।

অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ইউএনও এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের ব্যস্ত রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং বলেন, নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কালীগঞ্জে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

আপলোড সময় : ০৮:২৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬