ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মায় পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া লঞ্চঘাটের সড়ক ডুবে গেছে

  • আপলোড সময় : ০৮:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে, ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলে সাময়িকভাবে কিছু বালুর বস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, গত দুই-তিন দিন ধরে পদ্মায় পানি আস্তে আস্তে বাড়তে থাকে। বুধবার ভোরে হঠাৎ করে অতিরিক্ত পানি বেড়ে সংযোগ সড়কটি ডুবে যায়। এর ফলে যাত্রীদের লঞ্চে ওঠানামায় সমস্যা হচ্ছে।

তিনি আরও জানান, যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে, তাহলে লঞ্চঘাটের পন্টুন ডুবে যেতে পারে এবং লঞ্চ সার্ভিস বন্ধের শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের সুবিধা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পদ্মায় পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া লঞ্চঘাটের সড়ক ডুবে গেছে

আপলোড সময় : ০৮:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬