ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, দাম কমার আশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামীকাল সোমবার থেকে আমদানি কার্যক্রম শুরু হবে।

রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমদানীকৃত কাঁচা মরিচ বাজারে আসতে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে এর দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

কৃষিমন্ত্রী জানান, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে এদিন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার, দাম কমার আশা

আপলোড সময় : ০৬:১৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬