ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা হওয়ার পর তার পদ শূন্য হতে যাচ্ছে। এ কারণে দলের মধ্যে নতুন মহাসচিব নির্বাচনের আলোচনা শুরু হয়েছে।

বিএনপির জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তার পদে কে আসবেন, তা নিয়ে দলের নেতাদের মধ্যে আলোচনা চলছে।

দলটির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় কাউন্সিলের মাধ্যমে মহাসচিব নির্বাচিত হন। তবে প্রাথমিকভাবে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম উঠে এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হবেন। তবে পূর্ণাঙ্গ দায়িত্ব পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

রুহুল কবির রিজভী বলেন, ‘আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পার্টি যেটা সিদ্ধান্ত নেবে, সেটার জন্যই অপেক্ষা করে আছি।’

মির্জা ফখরুলের আগে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পরও একই প্রক্রিয়ায় মহাসচিব নির্বাচন হয়েছিল। তবে নতুন মহাসচিবের নাম নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনও হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু

আপলোড সময় : ০৮:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬