ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নবম জাতীয় পে-স্কেল কার্যকর হবে

  • আপলোড সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। এই পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন-সুবিধা পাবেন, তবে তারা সরকারি চাকরিজীবীদের সঙ্গে একসাথে নয়, কিছুটা পরে নতুন পে-স্কেলের সুবিধা পাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম জাতীয় পে-স্কেলের সুবিধার আওতায় থাকবে। তবে, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল আগে বাস্তবায়িত হবে।

মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কিছুটা দেরিতে পে-স্কেল পাবেন। সচরাচর সরকারি চাকরিজীবী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল একইসঙ্গে বাস্তবায়ন হয় না।

নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কত শতাংশ বাড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার তিনটি বিকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে, যার মধ্যে প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নবম জাতীয় পে-স্কেল কার্যকর হবে

আপলোড সময় : ০৬:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬