ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীতে এক গাভীর তিনটি বাছুর প্রসব, এলাকায় চাঞ্চল্য

  • আপলোড সময় : ০৬:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের চৌহালীতে একটি দেশি গাভী একসাথে তিনটি বাছুর প্রসব করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। গতকাল (২৬ জুন) শুক্রবার দিবাগত রাতে উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের উত্তর খাষকাউলিয়া গ্রামের মানিয়ার ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। গাভীর মালিক তাদের নাম রেখেছেন লাল্টু, মন্টু ও রনি।

গাভীর মালিক মানিয়ার ব্যাপারীর মোট ৫টি গরু রয়েছে, এর মধ্যে ২টি গাভী দুধ দেয়। তিনটি বাছুর হওয়ায় মায়ের দুধে হচ্ছে না, তাই অন্য গাভীর দুধ খাওয়ানো হচ্ছে।

গাভীর মালিক মানিয়ার বলেন, "রাতে ঘুম থেকে উঠে দেখি গাভীটা গোয়ালের পাশে শুয়ে আছে। পাশেই তিনটা নতুন বাছুর। প্রথমে বিশ্বাসই করতে পারিনি।"

রাতেই গ্রামবাসীর সাহায্যে গাভী ও বাছুরের যত্ন নেওয়া হয়। পশুচিকিৎসক মিজানুর রহমান রতন এসে চিকিৎসা দেন। তিনি জানান, এক গাভীর তিন বাছুর হওয়া সত্যিই বিরল। এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ গাভী দেখতে ভিড় করছেন। সাবেক আর্মি সদস্য রাসেল বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চৌহালীতে এক গাভীর তিনটি বাছুর প্রসব, এলাকায় চাঞ্চল্য

আপলোড সময় : ০৬:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬