ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের নাকে ডগায় সেনবাগে জাটকা বিক্রি! আইনের তোয়াক্কা নেই কারও!

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)

  • আপলোড সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / ২৬৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের নাকে ডগায় সেনবাগে জাটকা বিক্রি! আইনের তোয়াক্কা নেই কারও!

সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর সেনবাগ থানার মোড়ে পুলিশের নাকের ডগায় দেদারসে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা ইলিশ! ক্রেতা-বিক্রেতার ভিড়ে চলছে প্রকাশ্যে আইন লঙ্ঘন, অথচ প্রশাসনের নিকট কোনো তৎপরতা নেই—এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

আইন আছে, প্রয়োগ নেই। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত) অনুযায়ী, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি) এর চেয়ে ছোট ইলিশ অর্থাৎ জাটকা ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ।

এই আইন ভঙ্গ করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ড হতে পারে।

নিষিদ্ধ সময়েও চলছে অবাধ বিক্রি। আইনের এমন কঠোর নির্দেশনা সত্ত্বেও সেনবাগ থানার সামনেই প্রতিদিন বিকেলে চলছে জাটকা বিক্রির জমজমাট ব্যবসা। পুলিশের চোখের সামনেই বরফে ভরা বাক্স থেকে তুলে বিক্রি করা হচ্ছে ছোট ইলিশ-এ যেন আইন অমান্যের দৃষ্টান্তমূলক উদাহরণ।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন ক্রেতা বলেন, “নিষিদ্ধ জানি, কিন্তু বাজারে তো খোলামেলাভাবেই বিক্রি হচ্ছে। কেউ কিছু বলে না।”

অন্যদিকে এক সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আইন শুধু কাগজে-কলমে নয়, বাস্তবে প্রয়োগ হওয়া জরুরি। থানার সামনে এমন চিত্র লজ্জাজনক।”

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে জাটকা রক্ষায় কার্যকর অভিযান চালানোর দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশের নাকে ডগায় সেনবাগে জাটকা বিক্রি! আইনের তোয়াক্কা নেই কারও!

আপলোড সময় : ০৯:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫