ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সারের দাবিতে ঝিনাইদহে কৃষকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

রাসায়নিক সারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপার উপজেলার গাড়াগঞ্জ বাজারে আজ শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা।

স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে আসেন কৃষকরা। ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।

বিক্ষোভের এক পর্যায়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সার দেওয়ার বিষয়টি নিশ্চিত করলে কৃষকরা অবরোধ তুলে নেন।

ব্রাহিমপুর গ্রামের এক কৃষক বলেন, সারের জন্য সকাল থেকে ডিলারের দোকানের সামনে অবস্থান করছিলেন তারা। ১০টার পর ডিলারের কর্মচারীরা জানান, আজ কৃষকদের সার দেওয়া হবে না। সার না দেওয়ায় তারা অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা পর উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারের লোকজন এসে সার দেওয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেন।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর শোনা মাত্রই উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়। সার দেওয়া শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সারের দাবিতে ঝিনাইদহে কৃষকদের সড়ক অবরোধ

আপলোড সময় : ০১:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬