ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

  • আপলোড সময় : ০১:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা আবারও চালু হয়েছে। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। এ সুযোগে ভ্রমণপ্রত্যাশীরা নতুন নিয়মে আবেদন করে ভারতে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় আইভ্যাক কেন্দ্রের মাধ্যমে পর্যটন ভিসার আবেদন জমা নেওয়া হবে। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরেও এ সেবা সম্প্রসারণ করা হবে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে। এর ফলে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

অনলাইনে আবেদন করতে হলে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন শেষে ডাউনলোড করে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১ হাজার ৫০০ টাকা সার্ভিস চার্জ অনলাইনে পরিশোধ করতে হবে।

ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী আইভ্যাক কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু

আপলোড সময় : ০১:২১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬